ভারত থেকে আসা ২৭ হাজার টন চাল খালাস শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারত থেকে সরকারি পর্যায়ে আমদানি করা চালের আরও একটি চালান চট্টগ্রাম বন্দরে পৌছেছে। এ চালানে রয়েছে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল।

এমভি এসডিআর ইউনিভার্স নামে জাহাজযোগে আসা এসব চাল রবিবার সন্ধ্যা থেকে খালাস শুরু হয়েছে। এর আগে গত শনিবার রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ে।

খাদ্য অধিদপ্তেরর চলাচল নিয়ন্ত্রণ সংরক্ষণ চট্টগ্রাম কার্যালয়ের নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্ষী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের একটি বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে এসেছে এমভি এসডিআর ইউনিভার্স নামের জাহাজ। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি পর্যায়ে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে খালাস শুরু হয়েছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে জাহাজ ‘এমভি তানিস ড্রিম’ চট্টগ্রাম বন্দরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights