ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান

অনলাইন ডেস্ক
উত্তেজনা কমাতে ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ জানায়, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য ভারত ও পাকিস্তানকে ‘সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আরও হামলা করা’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদকে কখনও ন্যায্যতা দেওয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য ও অধিকার রয়েছে। এ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে আরও সম্ভাব্য প্রাণহানিসহ পরিণতিগুলো অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইইউ আরও জানায়, ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইইউ। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights