ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ

বেনাপোল প্রতিনিধি
আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা-ভাঙচুরসহ সর্বোপরি ভারতের আগ্রাসনের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

রবিবার যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বেনাপোল ও শার্শার ছাত্র ছাত্রীরা বেনাপোল বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।

এসময় বেনাপোল চেকপোস্টে যাবার চেষ্টা করলে পুলিশ ও বিজিবি চেকপোস্টের আগে বড়আঁচড়া নামক স্থানে মিছিলটি আটকে দেয়।

পরে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বেনাপোল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বনয়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মোরশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights