ভারতীয় হাইকমিশনারকে তলব

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে অনভিপ্রেত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের অন্যান্য মিশনেও সহিংস বিক্ষোভের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights