ভারতে উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তে আসছে ব্রিটিশ ও মার্কিন দল

অনলাইন ডেস্ক
ভারতে উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তে সহায়তা করতে আসছে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত দল। ভারতের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এ তথ্য জানিয়েছে। এছাড়া, একটি ব্রিটিশ দলকেও তদন্তে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত সংস্থা। খবর বিবিসির।

এদিকে, লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু করা হয়েছে। সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক্স-এর এক পোস্টে তারা জানায়, “আহমেদাবাদ বিমানবন্দরে সব অপারেশন পুনরায় চালু হয়েছে।” সঙ্গে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, সবাই যেন নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিমানবন্দরের অফিশিয়াল আপডেটের দিকে নজর রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights