ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, নারী পাইলট আহত
অনলাইন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজন নারী পাইলট আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
খবর অনুসােরে, উড়োজাহাজটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বুধবার নিমাচ শহরের ৩০০ কিলোমিটার দূরবর্তী থেকে যাত্রা শুরু করেছিল। ইঞ্জিন সমস্যার কারণে এটি মধ্যপ্রদেশের গুনা শহরে দুর্ঘটনায় পড়ে বলে সন্দেহ করা হচ্ছে।
আহত নারী পাইলটের নামসহ বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
