ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক

লন্ডন থেকে ভারতের হায়দারাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এর জেরে প্লেনটি অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত নির্ধারিত সব প্রক্রিয়া চালু করে।

মঙ্গলবার হায়দারাবাদ বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে হায়দারাবাদের উদ্দেশে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৭৭ ফ্লাইট নিয়ে একটি ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট বিভাগ ওই ই-মেইল পায়।

বিমানবন্দর সূত্র জানায়, প্লেনটি নিরাপদে অবতরণ করে এবং সঙ্গে সঙ্গে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়। পরে প্লেনটি আবার হিথ্রোর উদ্দেশে উড্ডয়ন করে।

নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসেবে প্লেনটি আলাদা করে রাখা, যাত্রী ও লাগেজ তল্লাশি, অগ্নিনির্বাপণ ইঞ্জিন প্রস্তুত রাখা এবং স্নিফার ডগ ব্যবহারসহ একাধিক ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights