ভারতে সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভারতের আগরতলা বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা। বুধবার পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

সকালে প্রথমে সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ করে। বিক্ষোভ থেকে হামলাকারীদের বিচার ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

nnnnnnn

পরে নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মিছিলে মহানগর ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights