ভারতের বোলিং তোপে ১৯১ রানে গুঁটিয়ে গেল পাকিস্তান

অনলাইন ডেস্ক

আনপ্রেডিক্টেবল তকমাটাকেই যথাযথ প্রমাণ করে দারুণ শুরুর পরও ভারতের বিপক্ষে ১৯১ রানে গুটিয়ে গেল পাকিস্তান।

দলীয় ৪১ রানে ওপেনিং জুটি ভেঙেছিল। ৭৩ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট। বাবর আজম- মোহাম্মদ রিজওয়ানের জুটিতে শুরুর ধাক্কা সামলে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। তবে বাবরের বিদায়ের পর ফের ভাঙন দেখা যায় পাকিস্তান দলে। একের পর এক উইকেট পড়তে থাকে। সবমিলিয়ে ১৬ রান তুলতে পাকিস্তানের চার উইকেট খোয়া যায়।

বাবর আজমের বিদায়ের পর সাজঘরে ফেরেন সাউদ শাকিল। একই ওভারেই ইফতিখার আহমেদকে বোল্ড করেন কুলদিপ যাদব। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
৩৩ ওভারে পাকিস্তানের ৫ উইকেটে করেছিল ১৬৬ রান। এরপর দ্বিতীয় স্পেলে এসেই মোহাম্মদ রিজওয়ানকে ফেরান জসপ্রিত বুমরাহ। রিজওয়ানের পরই শাদাব খানকে ফেরান এই পেসার। সবমিলিয়ে ১৭৩ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান।

ভারতীয় বোলারদের তোপে শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর তোলার আগেই ৪২ ওভার ৫ বলে অলআউট হয় পাকিস্তান। যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২ টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights