ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর স্থগিত

অনলাইন ডেস্ক

ভারতশাসিত কাশ্মীরে হামলার পর উদ্ভূত নতুন উত্তেজনার প্রেক্ষাপটে মালয়েশিয়ায় নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‌‌‘ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সেটি পূর্ণমাত্রায় অনুধাবন করি এবং আশা করি পরিস্থিতি দ্রুত শান্ত হবে।’

আগামী শুক্রবার মালয়েশিয়া পৌঁছানোর কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের।

পাকিস্তান প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার (৪ মে) রাতে দুই দেশের নেতার মধ্যে কথা হয় এবং শেহবাজ শরিফ বলেন, তিনি বছরের শেষ দিকে মালয়েশিয়া সফরের অপেক্ষায় রয়েছেন।

সূত্র : দ্য স্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights