ভারমুক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার হিসেবে আবু হাসানকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, চলতি বছরের ১১ জুলাই ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে পদোন্নতি লাভ করেন তিনি।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে আবু হাসান বলেন, উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে এ পদের জন্য যোগ্য মনে করেছে। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকল অংশীজনের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমার উপর অর্পিত দায়িত্ব যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি, এর জন্য সবার সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights