ভার্জিনিয়ায় বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ১২

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় এক দমকল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১১ জন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বিভাগের সহযোগী প্রধান জেমস উইলিয়াম, ওই বিস্ফোরণকে ‘সম্পূর্ণ ধ্বংসাত্মক’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাস্তায় এবং আশেপাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
ভার্জিনিয়ার স্টার্লিনে অবস্থিত বাড়িটিতে দুর্ঘটনার পর পরই দমকল এবং উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়। তবে কী কারণে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights