ভালুকায় মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

ভালুকা উপজেলা মহিলা দলের সভাপতি শামিমা রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জনগণের অধিকার আদায়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মহিলা দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।

কর্মী সম্মেলনে স্থানীয় বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights