ভালুকায় সেনাবাহিনীর অভিযানে সাত মাদক কারবারি আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে ভালুকা আর্মি ক্যাম্পের রাতভর যৌথ অভিযানে সাত মাদক কারবারি আটক করা হয়েছে। শনিবার রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভালুকা উপজেলা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আনিছুর রহমান (৩৩), মোছা. রেহেনা (২২), হোসনে আরা (২২)। আটককৃতদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়। একই দিনে ত্রিশাল উপজেলায় অভিযান পরিচালনা করে মো. জহিরুল ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (২৮), মো. মফিজুল ইসলাম (৩৪), মো. আরিফ মিয়া (২০) নামের চার জনকে দেশীয় অস্ত্র এবং মাদকসহ আটক করে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তাদের নামে ইতিপূর্বে থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
ভালুকা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. নোমান মুনসি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights