ভালো লোক নিয়োগ দিতে হবে

মোহাম্মদ নুরুল হুদা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, পুলিশ বিভাগে ভালো লোক নিয়োগ দিতে হবে। তাদের ভালো প্রশিক্ষণ দিতে হবে। আর যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। জনগণের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ নানান রকম অপরাধে জড়াচ্ছে, বদনাম হচ্ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নুরুল হুদা বলেন, যারা আরও বেশি গুরুত্বর অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ব্যবস্থা করা জরুরি। তাদের পুলিশ বিভাগ থেকে বের করে দিতে হবে। এগুলো করা গেলেই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি আরও বলেন, আর যারা সুপারভাইজিং অফিসার আছেন বা তদারককারী কর্মকর্তা আছেন, তারা নিজেদের কাজকর্ম ঠিকমতো করলেই পুলিশের ভিতর অপরাধ কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights