ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের

অনলাইন ডেস্ক

মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নেতৃবৃন্দ।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ নিবেদন করে সংগঠনটি।

এসময় আরো উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কলা অনুষদের ডিন ও একুশ উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল এবং সহকারী প্রক্টরদের মধ্যে ড. মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights