ভিসতা কারখানায় তৈরি হবে ‘অক্স’ এসি, যাবে বিদেশের বাজারেও

অনলাইন ডেস্ক
বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। চায়নার ‘অক্স’ এর সঙ্গে এবার জয়েন ভেঞ্চার বা ‘যৌথ উদ্যোগ’ চুক্তি করলো দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতা’র কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বা এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রফতানিও হবে।

যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা এবং চায়নার ‘অক্স’ এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চায়নার নিংবো শহরে অবস্থিত অক্স সদর দফতরে তাদের প্রধান আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি স্বাক্ষর হয়।

ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্স এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি ঝু লিঙ। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান, অক্স এর রিজিওনাল ম্যানেজার লনি ওয়াঙ, কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াঙ, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েঙ প্রমুখ।
চুক্তি স্বাক্ষরের আগে চায়না সফরে ভিসতা টিম নিংবো শহরে অক্স এর সদর দফতর এবং কারখানাসমূহ পরিদর্শন করেন।

উল্লেখ্য, অক্স হচ্ছে চায়নার একটি বিশাল শিল্প গোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমান একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্স এর।

ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান সামছুল আলম বলেন, অক্সের সঙ্গে চুক্তিটি করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি ভিসতার মাধ্যমে বাংলাদেশে অক্সের একটি বড় বিনিয়োগও আসবে। অক্সের কাছ থেকে কারিগরী সহায়তাও মিলবে। বাংলাদেশেই তৈরি হবে দক্ষ জনশক্তি, তৈরি হবে নতুন কর্মসংস্থান।

ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, কোয়ানটিটির চেয়ে কোয়ালটিতে তারা বেশি জোর দিয়েছেন। তার বিশ্বাস- কোয়ালিটি ভালো, পণ্য টেকসই হলে তা ক্রেতারা গ্রহণ করবেনই। তিনি জানান, ভিসতার লক্ষ্য- আগামী দিনগুলোতে বাংলাদেশের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার (এসি) বাজারে সিংহভাগ নিজেদের করে নেওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights