ভিসা নীতির নামে সংবাদমাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে জাস্টিস ফর জার্নালিস্টের সভা

নিজস্ব প্রতিবেদক

জাস্টিস ফর জার্নালিস্ট আয়োজিত ভিসা নীতির নামে সংবাদমাধ্যমে মার্কিন চাপের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাস্টিস ফর জার্নালিস্টের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ও দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম।
স্বাগত বক্তৃতা করেন জাস্টিস ফর জার্নালিস্টের সভাপতি কামরুল ইসলাম। শাহজাহান সাজুর সঞ্চলনায় এসময় আজমল হক হেলাল, মহাসচিব শাহীন বাবু, আবু সাঈদ, সোহেল আহমেদ সোহেল বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights