ভুয়া এনজিওর (DNB) ব্রাঞ্চ ম্যানেজার জনতার হাতে আটক !

জামালপুর প্রতিনিধি : রিপন রাজ

জামালপুরে দেওয়ানগঞ্জে ঋণ দেয়ার কথা বলে সঞ্চয়ের টাকা হাতিয়ে নেয় ডিএনবি সংস্থা নামের একটি ভুয়া এনজিও।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পূজার সরকারি ছুটিতে সঞ্চয়ের টাকা উত্তোলন করতে গেলে এলাকাবাসীর সন্দেহ হয় । প্রথমে তারা নানান রকম প্রশ্ন এবং এনজিওর ব্যাপারে জানতে চাইলে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন এনজিওর তারাটিয়া ব্রাঞ্চ ম্যানেজার। পরে স্থানীয় জনতা তাকে আটক করে ইউনিয়ন পরিষদের উপস্থিত করেন।

জানা গেছে, গত তিন মাস থেকে উপজেলার তারাটিয়া বাজারের উত্তর পাশে পাইকপাড়া গ্রামের দুই কক্ষের একটি অফিস মাসিক ৩ হাজার টাকায় মৌখিক চুক্তিতে ভাড়া নেয় মো: ফজলুল হক নামের এক ব্যাক্তি। সেখানে ডিএনবি সংস্থা নামের একটি এনজিও গড়ে তোলেন। কোন প্রকার শোধ ছাড়া ঋণ দেয়ার প্রলোভন দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কমিটি করেন। প্রত্যেক কমিটিতে ১০ থেকে ১৫ জন করে সদস্য রাখেন। প্রতি সপ্তাহে সদস্যদের মাঝে ঋণ দিয়ে ছাগল, গরু, সেলাই মেশিন ইত্যাদি কিনে দেওয়ার কথা বলেন। প্রত্যোকের কাছ থেকে সপ্তাহে ৫০ থেকে ১০০ টাকা সঞ্জয় আদায় করেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও কোন গ্রাহক ঋণ এবং সঞ্চয়ের টাকা উত্তোলন করতে পারে না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পার রামরামপুর ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় সঞ্চয়ের টাকা উত্তোলন করতে গেলে ব্রাঞ্চ ম্যানেজারকে আটক করেন এলাকাবাসী। এনজিওর ব্যাপারে জানতে চাইলে নানান রকম মিথ্যা তথ্য দেন ব্রাঞ্চ ম্যানেজার ফজলুল হক। পরে বিষয়টি সত্যতা যাচাই করার জন্য ব্রাঞ্চ ম্যানেজারকে পার রামরামপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। প্রতারণার খবর শুনে বিভিন্ন এলাকা সঞ্চয় জমাদানকারী সদস্যরা এসে ভিড় জমায় পার রামরামপুর ইউনিয়ন পরিষদের । পার রামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিম ভুক্তভোগী সদস্যদের আশ্বস্ত করেন এবং চলে যেতে বলেন। ব্রাঞ্চ ম্যানেজার ফজলুল হকে একদিনের সময় দিয়ে এলাকা থেকে উত্তোলনের টাকার পরিমাণ এবং ডিএনবি (ডেভলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ) এর সঠিক কাগজ আনতে বলেন । পরবর্তীতে বুধবার (১ অক্টোবর) উত্তোলনকৃত টাকার পরিমাণ এবং এনজিওর কাগজ দেখাতে ব্যর্থ হলে ফজলুল হক নামে ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান , ভুয়া এনজিওর নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা উত্তোলন করায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights