ভুয়া চাহিদাপত্রে জ্বালানি নেওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দিয়ে জ্বালানি তেল নেওয়ায় ফায়ার সার্ভিসের ৫ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বুধবার জেলার পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে অফিসের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী নিজেদের জন্য ফিলিং স্টেশন থেকে ৩০০ লিটার তেল নিতে গিয়ে ধরা পড়েন। এ ঘটনায় অভিযুক্তদের রাজশাহী থেকে ক্লোজ করে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

বুধবার হাবীব ফিলিং স্টেশনে নওহাটা ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন সরকারি গাড়িতে একটি করে ড্রাম ও ব্যারেল নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় রবিউল আলম তাঁর স্বাক্ষরিত একটি চাহিদাপত্রও ফিলিং স্টেশনে দেন। প্রথমে তাঁদের ২০০ লিটার পেট্রোল দেওয়া হয়। পরে আরও ১০০ লিটার অকটেন নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, অফিসের চাহিদায় কোনো তেল নেওয়া হচ্ছে না। পরে এই তেল ফেরত নেওয়া হয়। এবং তাদের তিরস্কার করে ছেড়ে দেয় পুলিশ।

রাজশাহী বিভাগের উপপরিচালক মঞ্জিল হক জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে সংযুক্ত নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজনকে ঢাকায় ক্লোজ করা হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights