ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

অনলাইন ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় ভুলবশত ‘জয় বাংলা’ উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দলের উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম।

শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পথযাত্রা ও পথসভায় বক্তব্যের শেষ দিকে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে ভুলবশত ‘জয় বাংলা’ বলে ফেলেন।

তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে উচ্চারিত হয়েছে এবং এটি ছিল মুখ ফসকে বলা একটি ভুল। এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সাদুল্লাপুরবাসী, দলের নেতাকর্মী ও সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শফিজল ইসলাম আরও বলেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বক্তব্যের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights