ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় আটক ৩

নিজস্ব প্রতিবেদক রংপুর

রংপুর মহানগরীতে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা অনিবন্ধিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য।

বুধবার রাতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তাজহাট থানার আশরতপুর চকবাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে হাসিব মো. ফিরোজ (৩৪), একই থানার আশরতপুর ঈদগাহ মাঠ এলাকার মকবুল হোসেনের ছেলে ফজলুল করিম (৪০) ও একই থানার আশরতপুর পার্কের মোড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাহফুজার রহমান (৩৩) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকায় ভোট বর্জনের আহ্বানে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছিল এবি পার্টির সদস্যরা। খবর পেয়ে সেখানে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় নেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights