ভোটারদের নিয়ে গুন্ডাবাহিনী দমনে নামার ঘোষণা ইনুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনে গুন্ডাবাহিনী দমনে প্রশাসন নিষ্ক্রিয়তা দেখালে ভোটারদের নিয়ে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর স্কুল মাঠে সন্ধ্যা সাড়ে ৬ টায় জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, আমার নির্বাচনী এলাকায় ইতোমধ্যে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী মাঝেমধ্যে তার গুন্ডাবাহিনী দিয়ে আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসন যদি শক্ত হাতে দমন না করে, তাহলে নির্বাচনের দিন পরিস্থিতি সামাল দিতে পারবে না। তিনি বলেন, প্রশাসন যদি নিষ্ক্রিয়তা দেখায়, তাহলে আমি ভোটারদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো এবং নির্বিঘ্নে ভোট হওয়ার ব্যবস্থা করবো।
জাসদ নেতা ফারুক মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের দুই সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও শফিউল ইসলাম কুব্বাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights