ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে : আমান

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ‘শেখ হাসিনার অবৈধ সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। এই সরকার ভোট চোর সরকার। এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। কারণ, সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এবার এমনটা হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়কের অধীনেই এবার নির্বাচন হবে।’

আজ শনিবার বিকালে জেলা বিএনপি অফিসের সামনে জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পদযাত্রা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু এখন মানুষ ভোট দিতে পারে না। মানবাধিকার ও গণতন্ত্র নেই। শেখ হাসিনার ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’
পরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কর্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির উপদেষ্টা আমানউল্লাহ আমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights