ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ভোলা প্রতিনিধি

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তর ও গাজী টিভির জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন।

শুক্রবার ভোলা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত অন্যরা হলেন— সহ-সভাপতি নির্বাচিত কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন লিটন, অর্থ সম্পাদক জুয়েল সাহাব বিকাশ, দপ্তর সম্পাদক ইমতিয়াজুর রহমান, গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. মহিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর আলম, নির্বাহী সদস্য জসিম রানা, সিদ্দিকুল্লা, ছোটন সাহা। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার নাসির উদ্দিন লিটন ও অচিন্ত্য মজুমদার।

নির্বাচিত নেতৃবৃন্দ টেলিভিশন সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights