ভোলায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

ভোলায় সড়ক দুর্ঘটনায় লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হিল্লোল দে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টার দিকে ভোলা-চরফ্যাস সড়কের ফরাজি বাজার এলাকায় এ দির্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডা. হিল্লোল দে বোরহানউদ্দিন থেকে মোটরসাইকেলে লালমোহন হাসপাতালে যাচ্ছিলেন। লালমোহনের ফরাজি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ডা. হিল্লোলকে লালমোহন হাসপাতালে নেয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, ডাক্তার হিল্লোল দে ৪২ তম বিসিএস ক্যাডার ছিলেন। তিনি সকালে মোটরসাইকেলে স্ত্রীকে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে দিয়ে লালমোহন কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights