ভ্যালেন্তিন বারকোকে দলে ভেড়াল চেলসি

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি।

রবিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ক্লাবটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

ফরাসি ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী এ ফুটবলার। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চেলসির সঙ্গে ২০৩৩ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন বারকো। ব্লুকো মালিকানাধীন দুই ক্লাবের মধ্যে খেলোয়াড় স্থানান্তরের ধারাবাহিকতায় স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দেওয়া সর্বশেষ ফুটবলার তিনি।

আগামী ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে জাবি আলোনসোর দলে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন এ আন্তর্জাতিক ফুটবলার। প্রাক-মৌসুম প্রস্তুতির বাকি সূচিতে তিনি নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights