ভ্রমণের জন্য বাংলাদেশকে আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র, সতর্কতায় পরিবর্তন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সার্বিক সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। তৃতীয় মাত্রার ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায় থেকে বাংলাদেশ ভ্রমণে দ্বিতীয়মাত্রার ‘বাড়তি সতর্কতা’ পালনের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতায় পরিবর্তনের অর্থ যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আরও নিরাপদ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এই খবর জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলকে এসএমএস পাঠিয়ে এ তথ্য দিয়েছেন সার্জিও গোর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতায় এমন উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার ওপর যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন ঘটাচ্ছে। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ তৈরির ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে দেখছে বাংলাদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights