মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা শুরু করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ইরানি সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। তবে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদের ‘ভিক্টরি বেস’ এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিবেদনে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের জন্য পাকিস্তানের সেনাপ্রধান, ওমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন।

আরাগচি জানান, আলোচনায় সব পক্ষই বিরোধ নিরসনে কূটনীতির পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

একই সঙ্গে তারা আঞ্চলিক ইস্যুগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং উত্তেজনা আরো বৃদ্ধি ঠেকাতে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights