মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন ও ভারত

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো চীনে। সোমবার দিবাগত মধ্যরাতের এ ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ কেঁপে উঠেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ‘৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে চীনের সাদার্ন ঝিনজিয়াং অঞ্চলে।

এই ভূকম্পন টের পাওয়া গেছে ভারতের দিল্লি ও আসপাশের এলাকাতেও। ভূমিকম্পের উৎসস্থল চীন সীমান্তে মাটি থেকে ৮০ কিমি গভীরে। তীব্র কম্পনের ফলে চীনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

এদিকে, গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় দিল্লিবাসীর একাংশ রাস্তায় নেমে এসেছেন। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তান এবং চীনের শিনজিয়াং সীমান্ত এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। নিকটবর্তী কাজাখস্তানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৭ ছিল বলে জানানো হয়েছে। রাতের দিকে ভূমিকম্প হওয়ায় আতঙ্কে অনেকে প্রবল ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সূত্র : হিন্দুস্তান টাইমস ও টিভি নাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights