মনপুরায় শিশু ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
ভোলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মনপুরা থানায় মামলাটি করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত সুমনকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি শিশুটির মা জানার পর ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৬টায় থানায় মামলা করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
