মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলার আসামি মমতাজ বেগম। তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ বেগমকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights