মমেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৪

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এর আগে গত ১২ মে রাত ৮টায় শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল।

মৃত শিশুটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৯ মাস বয়সী এক ছেলে শিশু।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ হতে আজ ১৫ মে পর্যন্ত মমেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৩ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights