ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা

অনলাইন প্রতিবেদক

আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম এবং সঞ্চলনায় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্যবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights