মর্টার হামলায় ৫ ইসরায়েলি সেনা আহত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নিরিমের চারপাশে মর্টার হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, হামলায় তিনজন ‘মাঝারি’ আহত হয়েছেন এবং আরও দুজন সামান্য আহত হয়েছেন।

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরার বরাতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই আজ গাজায় হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights