মসজিদের পাশে জড়ো হওয়া মুসল্লিদের ওপর ইসরায়েলি ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে খাদিজা মসজিদের পাশে জড়ো হওয়া একদল মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় অন্তত দু’জন গুরুতর আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

হামলার পর আহতদের গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে বলে চিকিৎসাসূত্র এ তথ্য জানিয়েছে। আল জাজিরার অন্য এক প্রতিবেদনে গাজা সিটির উত্তরের কারামা এলাকাতেও পৃথক একটি ইসরায়েলি ড্রোন হামলা চালানোর অভিযোগ তুলে ধরা হয়েছে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর ও আশপাশের কয়েকটি গ্রামে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে।

একইসঙ্গে এদিন হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তার খাল্লাত আল-হুমুস এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে রামাল্লাহর উত্তরে অবস্থিত আতারা গ্রামেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights