মহাখালীতে সাততলা বস্তির কাছে ভবনে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির পাশের একটি ভবনে লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বিকাল ৪টায় আমাদের কাছে খবর আসে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটি আবাসিক ভবন। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights