মহারাষ্ট্রে ভবনের একাংশ ধসে নিহত ১৭

অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি চারতলা ভবনের একাংশ ধসে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাতের এই ঘটনায় ধ্বংসস্তূপ থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেলার ভিরার পূর্বাঞ্চলে অবস্থিত রমাবাই অ্যাপার্টমেন্টের চারতলা ভবনের পিছনের অংশটি নিচের চালে ওপর ধসে পড়ে। ২৭ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে এই ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চলছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হতে পারে।

জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) ডেপুটি কমান্ডার প্রমোদ সিং জানিয়েছেন, এনডিআরএফের দুটি দল – একটি মুম্বাই থেকে এবং অন্যটি পালঘর থেকে- দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার ব্রিগেড এবং স্থানীয় পুলিশসহ জরুরি পরিষেবাগুলো এনডিআরএফ দলের সাথে সক্রিয়ভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার) -এ নিহতের সর্বশেষ এই নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি নিহত প্রত্যেকের জন্য ৫ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights