মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের রুহুল আমিনের মেহগনি বাগানের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ভবেন মন্ডল (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগ্রাম থানার নেতাজি নগর গ্রামের পরশ মন্ডলের ছেলে।

বিজিবি সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ ব্যাটালিয়ন বিজিবি জানতে পারে মঙ্গলবার ভোরে ভারতীয় এক নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় মহেশপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাকে বিজিবির সদস্যরা আটক করে। তার বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২ সালের দি কন্ট্রোল আইন অনুসারে মহেশপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights