মাগুরায় ইয়াবাসহ আটক ১

মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শালিখা উপজেলার তিলখড়ি গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ সঞ্জয় বিশ্বাস (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক সঞ্জয় শালিখা উপজেলার তিলখড়ি গ্রামের শুধাংশু বিশ্বাসের ছেলে ও মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ভূমি (তহশিল অফিসের) অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত।

শালিখা থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার তিলখড়ি গ্রামে রবিবার রাতে অভিযান চালিয়ে সঞ্জয় বিশ্বাস নামের এক মাদক কারকারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে শালিখা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত সঞ্জয় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights