মাছ ধরার সময় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোংলা উপজেলায় পুকুরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে মো. নাসির উদ্দিন শেখ (৬০) নামে এক ওয়ার্ড বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার মিঠাখালী এলাকায় নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নাসির শেখ মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিক চন্দ্র গাইন এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা মো. নাসির উদ্দিন শেখ তার পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights