মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় রফিকুল ইসলাম নামে এক কাভার্ডভ্যান মালিককে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড , ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় ২০১৯ সালের ৬ মার্চ একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্রে বলা হয়, কক্সবাজারের রামু থেকে কাভার্ডভ্যানের মালিক রফিকুল ইসলাম বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো নিয়ে আসেন। এই মামলা ২০২২ সালের ১১ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights