মাদকবিরোধী পুলিশি অভিযানে গ্রেফতার ৪৪

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৭ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭৮৪ ইয়াবা, ২৫ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম হেরোইন ও ৬২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতাকৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights