মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম, সম্পাদক বেলাল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের সাংবাদিক গোলাম মাওলা আকন্দ ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক বেলাল রিজভী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে কণ্ঠ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন-সহ সভাপতি আমাদের সময় পত্রিকার সাংবাদিক শফিক স্বপন, মানবজমিন পত্রিকার সাংবাদিক অলিউল আহসান কাজল, দৈনিক খবর পত্রিকার সাংবাদিক আক্তার হোসেন বাবুল, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এসএম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বনিক বার্তা পত্রিকার সাংবাদিক রিপন চন্দ্র মল্লিক, সহ সম্পাদক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক নাজমুল হক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ টুডে পত্রিকার সাংবাদিক এমদাদ খান।
এ ছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাব্বির হোসাইন আজিজ, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার সাংবাদিক রাশেদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক নাগরিক টেলিভিশনের সাংবাদিক রাকিব হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টেলিভিশনের সাংবাদিক ম.ম. হারুন, আইন বিষয়ক সম্পাদক নাগরিক ভাবনার সাংবাদিক গাউছ-উর রহমানসহ ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এদিকে, নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights