মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

দেশের ৬৪ জেলার বিভিন্ন বয়সের প্রতিযোগীদের নিয়ে মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে ২৫০ জন প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

কেকেএমআরসির আয়োজনে ভোর ৫ টা ৪০ মিনিটে ২১কি.মি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা প্রথম শুরু হয় এরপর একই স্থান থেকে সকাল ৬টায় শুরু হয় ১০ কি.মি. ম্যারাথন দৌড় প্রতিযোগীতা।

প্রায় ২ঘন্টা ৩০মিনিট সময় নিয়ে এই দৌড় প্রতিযোগীতা শেষে প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের নগদ অর্থসহ পুরস্কার বিতরণসহ সকল প্রতিযোগীদের নিকট পুরস্কার বিতরণ করা হয়। এসময় দুটি ধাপে ৬টি ক্যাটগরিতে ম্যারাথন প্রতিযোগীরা অংশগ্রহন করে।

এসময় পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, নিরাময় হাসতালালে ব্যবস্থপনা পরিচালক ড. গোলাম সরোয়ার ও ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজক ও কেকেএমআরসি ম্বতাধিকারী আবুল ফজল লেলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights