মানিকগঞ্জে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

মানিকগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা জাসাসের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মসূচি পালিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা। জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাসের সঞ্চালনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, নগর জাসাসের সাধারণ সম্প্দক জিয়াউল হক শাওন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights