মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় খান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় জেলার দৌলতপুর উপজেলার বহড়া গ্রামের মজলিস খানের ছেলে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাকির হোসেন জানান, সকালে মানিকগঞ্জগামী ওই মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হৃদয় নিহত হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights