‘মানুষের কল্যাণে, অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলস কাজ করছেন’
দিনাজপুর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, মানুষের কল্যাণে, অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার বিকালে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজিং কমিটির সভাপতি অজয় কুমার চ্যাটার্জী, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম প্রমুখ।
