মামলা বাণিজ্য নিয়ে সিএমপির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
ছাত্র-জনতার বিপ্লবের পর দায়ের হওয়া মামলা ‘বাণিজ্য’ নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার সিএমপি কমিশনারের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে করা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অন্তর্ভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। সিএমপি’র আওতাধীন থানা সমূহে সাম্প্রতিক সময়ে রুজুকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। তাই মামলাসমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেয়ার কোন সুযোগ নেই।

এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হল। একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯-এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights