মায়ের বিরুদ্ধে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মায়ের বিরুদ্ধে ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, মোবাইলে গেম খেলা ও ভিডিও দেখায় মত্ত থাকায় মা সোহেনা বেগম (৩৫) ছেলেকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। মাকে আটক করেছে রাজনগর থানা পুলশি।

ঘটনাটি ঘটে উপজলোর উত্তরভাগ ইউনয়িনরে ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় সকাল ৯টার দিকে।

পুলশি ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. আসলাম আলীর ছেলে আবরি হাসান জয় (১২) বেশ কিছুদনি ধরে মোবাইলে গেম খেলা ও ইউটউিব দেখায় মত্ত ছিল। সোহেনা নিষেধ করেও ছেলেকে এ থেকে বিরত রাখতে পারছলিনে না। বুধবার সকালেও ছেলেটি মোবাইল নিয়ে খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুজনের কথা কাটাকাটির একপর্যায় সোহেনা নিজের ওড়না ছেলের গলায় পেচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরোধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদহে উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) বিনয় ভুষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেচিয়ে ছেলেকে হত্যা করেছেন। নিহতের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তরে জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights